Hapalochlaena গণের অধীনে অক্টোপাসগুলোকে নীল আংটিযুক্ত অক্টোপাস বলে। প্রশান্ত ও ভারত মহাসাগরে অবস্থিত বিভিন্ন কোরালের মধ্যে বাস করা এই অদ্ভুত সুন্দর অক্টোপাসগুলোর তিন থেকে চার প্রজাতি বিদ্যমান। এরা পৃথিবীর অন্যতম বিষাক্ত সামুদ্রিক প্রাণী হিসেবে পরিচিত যদিও এরা আকারে অনেক ছোট এবং সহজেই পোষ মানা প্রকৃতির।
এদের শরীরে নানান আকারের নীল ও কালো আংটির মতোন ছোপ ছোপ এবং হলুদ ত্বক থাকার কারণে সহজেই এদেরকে সনাক্ত করা যায়। কোন কারণে যখন এরা বিরক্ত কিংবা উত্তেজিত হয় তখন এদের বাদামী দাগগুলো আস্তে আস্তে গাঢ় হতে থাকে। সমগ্র শরীরে প্রায় ৫০ থেকে ৬০টি নীল আংটির মতোন ছোপ ছোপ দাগ দেখা যায়। এরা ছোট ছোট কাঁকড়া, হারমিট ক্র্যাব এবং চিংড়ি শিকার করে। সাধারণত মানুষ বা অন্যান্য প্রাণীদের এড়িয়ে চললেও বিপদের গন্ধ পেলে আক্রমণ করতে দ্বিধাবোধ করেনা।
লম্বায় এরা পাঁচ থেকে আট ইঞ্চি পর্যন্ত হতে পারে। বিষে নিউরোটক্সিনের মাত্রা এতোটাই তীব্র যা কিনা একজন সুস্থ ও পরিণত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার জন্য যথেষ্ট।
Shawan Chowdhury
University of Dhaka


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন